Online Earn

Wednesday, July 20, 2016

"ক্ল্যাশ অফ ক্ল্যানস" "ক্ল্যাশ অফ ক্ল্যানস" "ক্ল্যাশ অফ ক্ল্যানস"

"ক্ল্যাশ অফ ক্ল্যানস" "ক্ল্যাশ অফ ক্ল্যানস" "ক্ল্যাশ অফ ক্ল্যানস"
 
যে দিকে তাকাই যার মোবাবাইলে ই দেখি "ক্ল্যাশ অফ ক্ল্যানস" গেইম আছে,
সত্যি বলতে আমি নিজে ও একজন "ক্ল্যাশ অফ ক্ল্যানস"পাগল,অবশর সময় কাটানোর
জন্য উপযুক্ত গেইম হল "ক্ল্যাশ অফ ক্ল্যানস"এখন বিশ্বের ৭০% যুবক এই গেইম এর ভক্ত।
আজকাল উত্সাহী গেইমারদের গেইমের বাজার ধরার জন্য ডেভলপাররা কনসোল ভিত্তিক গেইমগুলোর দিকেই ঝুঁকছেন এবং স্মার্টফোনের বাজারে উন্মুক্ত করছেন।
বর্তমান বিশ্বের সর্বাধিক বিক্রিত মোবাইল গেইম হল "ক্ল্যাশ অফ ক্ল্যানস", যা মধ্যযুগীয় ফ্যান্টাসি জগতকে উপজীব্য করে বানানো একটি যুদ্ধ কৌশল নির্ভর গেইম। এ সপ্তাহে চায়নার টেনসেন্ট হোল্ডিং ক্ল্যাশ অফ ক্ল্যানসের নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেল-এর একটি বড় অংশের মালিকানা অধিগ্রহণের ঘোষণা দিয়েছে যার অর্থমূল্য প্রায় ৮৬০ কোটি মার্কিন ডলার। গেইমিং ইতিহাসে এটাই সবচেয়ে বড় অধিগ্রহণ। এই লেনদেনের মাঝে জাপানের সফটব্যাংক গ্রুপের ৭২.২ শতাংশ স্টকও অন্তর্ভুক্ত, জানিয়েছে রয়টার্স।
গবেষণা প্রতিষ্ঠান নিউযু এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পিটার ওয়ারম্যান বলেন,“মোবাইলের পর্দার কথা মাথায় রেখে ডিজাইনারদের অবশ্যই সাধারণ গ্রাফিক্স আর কাহিনীভিত্তিক গেইম ডেভলপ করতে হয়। কিন্তু এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গেইমারদের চাহিদা অনুযায়ী আমরা গেইমে জটিল ও কৌশলগত নানা চ্যালেঞ্জ মোকাবেলায় জগতের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে তাল মিলিয়ে খেলার সুযোগ দিয়ে থাকি।"
নিউযু-এর দেওয়া তথ্যমতে এ বছর বিশ্বজুড়ে বিক্রয়লব্ধ আয় ৩৭০০ কোটি ডলারে পৌঁছাবে এবং প্রথমবারের মত কম্পিউটার গেইমসের বিক্রয় ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ গেইমের ডাউনলোড পুরোপুরি ফ্রি হলেও ডেভলপাররা কিছু "ইন গেইম পার্চেস"-এর মাধ্যমে আয় করে থাকে। যেমন অ্যাকশানের গতি বাড়ানো, শিল্ড এর সময় বাড়ানো বা নতুন কস্টিউম বা অস্ত্র কেনা ইত্যাদি।
মে, ২০১৬-তে নিউযু এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে মোবাইল গেইমগুলোর ৪৫ শতাংশের মতো বিক্রয়লব্ধ আয় আসে অ্যাকশান, অ্যাডভেঞ্চার, স্ট্র্যাটেজি আর রোলপ্লেয়িং গেইমসগুলো থেকে।
গবেষণায় দেখা গেছে, বিশ্বে সর্বাধিক আয় করা ১০টির মধ্যে ৭টি গেইমই ছিল অপেক্ষাকৃত জটিল বুদ্ধিমত্তাসম্পন্ন “কোর" গেইম, "ক্ল্যাশ অফ ক্ল্যানস" মনস্টার স্ট্রাইক, গেইম অফ ওয়ার-ফায়ার ইত্যাদি। তবে এই "ক্ল্যাশ অফ ক্ল্যানস"গেইম এর মত এত মার্কেট আগে কোন গেইম ই দখল করতে পারে নাই।

0 comments: