Online Earn

Wednesday, March 1, 2017

বিকেল বেলা

এম রানা ।
মিষ্টি মিষ্টি রোদে ঘেরা

একটি বিকেল বেলা ।
নিবির একটি ফুল বাগানে
খেলছে পুতুল খেলা ।
ফুল বাগানের পথটি ধরে
একটু সামনে গিয়ে ।
তাকিয়ে দেখি পরির মত
একটি মিষ্টি মেয়ে ।

দেখে আমি নিষ্পলকে
গেলাম তার কাছে ।
আমার দিকে তাকিয়ে সে
মিষ্টি মিষ্টি হাসে ।
হাসিটা তার ছিল শুধু
ভালবাসায় ঘেরা ।
চোখ দুটিতে চোখ মিলিয়ে
দিলাম প্রেমে সারা ।
মিষ্টি মেয়ের প্রেমে পরে
দুঃখ নেই যে মনে ।
তাকে নিয়ে সপ্ন দেখি
শুধুই ক্ষনে ক্ষনে ।
 

0 comments: